Monday, August 10, 2026
বাড়ি রাজ্য ১১২ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ, আটক ২

১১২ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ, আটক ২

১১২ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ, আটক ২

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। আগস্ট : মাটির নিচে লুকিয়ে রাখা টি প্লাস্টিকের ড্রাম থেকে ১১২ কেজি গাঁজা উদ্ধার করল পি আর বাড়ি থানার পুলিশ। জানা যায়, গোপন খবরের ভিত্তিতে রবিবার রাজনগর থানাধীন মনাইপাথর কিলিং পাড়ায় অভিযান চালায় পি আর বাড়ি থানার পুলিশ।

দুলাল মজুমদারের বাড়ি থেকে টি প্লাস্টিকের ড্রাম থেকে প্রায় ১২২ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। সঙ্গে TR-08-E-0656 নম্বরের একটি অল্ট্রো গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিক দুলাল মজুমদার এবং তার ছেলে সাগর মজুমদারকে। ওসি রতন রবি দাস জানিয়েছেন, পি আর বাড়ি থানায় রুজু হয়েছে ৩০/২০২৬ নম্বর মামলা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha