Friday, October 9, 2026
বাড়ি রাজ্য ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নির্মাণ শ্রমিকের

ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নির্মাণ শ্রমিকের

ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নির্মাণ শ্রমিকের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ অক্টোবর ; উদয়পুরে নির্মীয়মাণ ত্রিতল ভবনের ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু লিটন দেব নামে এক নির্মাণ শ্রমিকের। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে উদয়পুরের সোনামুড়া চৌমুহনীতে। এলাকায় নির্মীয়মাণ একটি ত্রিতল ভবনে কাজ করছিল নির্মাণ শ্রমিক লিটন দেব। ত্রিতল ভবনের ছাদে কাজ করার সময় রহস্য জনক ভাবে তিনি ছাদ থেকে পড়ে যান। নির্মীয়মাণ ভবনের পাশের বাড়িতে কর্মরত নির্মাণ শ্রমিকরা বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসে দেখতে পায় রাস্তার পাশের ড্রেইনের কালভার্টের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শ্রমিক লিটন দেব। সাথে সাথে দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত শ্রমিক লিটন দেবকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়।

 কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর লিটন দেবকে মৃত বলে ঘোষণা করে দেন। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আর.কে পুর থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃত শ্রমিক লিটন দেবের বাড়ি ফুলকুমারী এলাকায়। নির্মীয়মাণ ভবনের পাশের বাড়িতে কর্মরত অপর এক শ্রমিক জানান বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে গিয়ে দেখতে পারেন লিটন দেব পড়ে রয়েছে। নাক ও মুখ দিয়ে রক্ত নির্গত হচ্ছে। সাথে সাথে দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে দেন। তবে তারা জানতে পেরেছেন ত্রিতল ভবনে কাজ করার সময় লোহার রড সোজা করতে গিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যায়। যার কারণে লিটন দেব ছিটকে ত্রিতল ভবন থেকে নিচে পড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha