স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৯ অক্টোবর ; ভিলেজ কমিটির নির্বাচন শেষ হতেই সামনে আসছে একের পর এক অভিযোগ। সদ্য সমাপ্ত নির্বাচনে ব্ল্যাকমেইল এবং টিটিএএডিসি নির্বাচনে রেগিং করা হয়েছে আইপিএফটি-কে। এমনটাই অভিযোগ তুলেন আইপিএফটি -র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, বিদেশ কমিটির নির্বাচনের আগে এনডিএ জোট হওয়ার সময় সিদ্ধান্ত হয়েছিল বিজেপি ২০ শতাংশ আসন এবং তিপরা মথা ৮০ শতাংশ আসনের লড়াই করবে। উভয় দল তাদের থেকে কিছু আসন আইপিএফটিকে দেবে।
কিন্তু দেখা গেছে, বিজেপি কিছু আসন আইপিএফটিকে দিয়ে কথা রাখলেও, কথা রাখেনি মথা। এই নির্বাচনে রাজনৈতিক জয় হতে পারে, কিন্তু তিপ্রাসাদের পরাজয় হয়েছে। তিনি তিপরা মথার দিকে আঙ্গুল তুলে আরো বলেন, টিটিএএডিসি নির্বাচনে আইপিএফটিকে রেগিং করে পরাজিত করেছে। এভাবেই তিনি এনডিএ-র অন্দরে কি চলছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এই তথাকথিত এনডিএ জোটের অভিভাবক নেই সেটাও বুঝিয়ে দিলেন তিনি। তিনি বলেন আইপিএফটি বিজেপি-র সঙ্গে জোটে আছে, কিন্তু মথার সঙ্গে জোটে নেই। খুব শীঘ্রই এনডিএ-র একটি কমিটি গঠন করা দরকার রাজ্যে।
পাশাপাশি এসআইআর নিয়ে তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেন। এস আই আর -এর ফর্ম সঠিকভাবে সামনে আনলে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এত বড় আন্দোলন শুরু হতো না দেশে। সঠিকভাবে এস আই আর রাজ্যে সংগঠিত করার জন্য দাবি জানান তিনি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান