Sunday, October 11, 2026
বাড়ি রাজ্য মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করল বামেরা

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করল বামেরা

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করল বামেরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ অক্টোবর ; দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীর চার বামপন্থী ছাত্র-যুব সংগঠনের মিছিল। শুক্রবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীতে মিছিল সংগঠিত করে ডি.ওয়াই.এফ.আই, টি.ওয়াই.এফ, টি.এস.ইউ এবং এস.এফ.আই।

মিছিলটি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে জ্ঞানেশ কুমারের কুশপুত্তলিকা দাহ করা হয়। এইদিনের মিছিলে উপস্থিত ছিলেন ডি.ওয়াই.এফ.আই-র রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ চার সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। এক সাক্ষাৎকারে নবারুণ দেব জানান দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মোদী অমিত শাহ-র দালালি করতে গিয়ে দেশে দুই ধরনের নাগরিক তৈরি করার কাজ শুরু করেছেন।

 প্রায় ১৩ কোটি ভোটারকে ভোটদান থেকে বিরত রেখে কয়েকটি রাজ্যে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। ক্ষমতা ধরে রাখার জন্য যা যা করার দরকার জ্ঞানেশ কুমারকে সামনে রেখে তা তা করছে বিজেপি। জ্ঞানেশ কুমারের অপকর্ম সামনে চলে এসেছে। শনিবার দিল্লিতে রাস্তায় নামবে ছাত্র-যুবরা। তাই দিল্লির রেল মেট্রো সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha